ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কানাইঘাটে ঠাকুরের মাটি গ্রামের হিন্দু পরিবারের উপর শিবির ক্যাডারের সন্ত্রাসী হামলা

ads

সিলেটের কানাইঘাট উপজেলার ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা প্রজ লাল রায়ের বসতভিটা ও জমির উপর কু নজর পড়ে লন্ডন প্রবাসী বশীর উদদীন এর ছেলে শিবির নেতা জুনাইদ আহমদ জাহাঙ্গীরের। জাহাঙ্গীর প্রায়ই প্রজ রায়কে বাড়ির পাশের জমিনটি হাতিয়ে নেওয়ার জন্য, বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিত, তাতেও কাজ না হওয়ায় গত ২/৬/২০ তারিখ মঙ্গলবার বিকাল ৬ টা ৩০ মিনিটের সময় বাজার থেকে ফেরার পথে অতর্কিত হামলা চালায় জাহাঙ্গীর, চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে আহত করে। স্হানীয় লোকজন রক্তাত অবস্থায় প্রজ লাল রায়কে কানাইঘাট সদর হাসপাতালে ভর্তি করেন। হামলায় তার পায়ের রগ ও অনেক মাংস বিচিনন্ হয়ে যায়, এ ব্যাপারে আহতদের ছোট ভাই মুক্তা লাল রায় বাদী হয়ে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছে, কিন্ত থানা পুলিশ ঘটনা স্তল ও মামলা রেকর্ড করতে তালবাহানা শুরু করছে। এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য এত বড় ঘটনায় পরও পুলিশ না যাওয়ায় আতংক বিরাজ করছে। খবর নিয়ে জানা যায় জাহাঙ্গীর টাকার বিনিময়ে এলাকায় অনেক কু- কর্ম করলেও টাকা বিনিময়ে সবকিছু মেনেজ করে নেয়। জাহাঙ্গীর অবৈধ অস্ত্র বাজ ও সরকার বিরুদ্ধী অনেক মামলাও রয়েছে কানাইঘাট থানায়। তার অবৈধ অস্ত্র ও টাকার কারনে টু শব্দ করার সাহস পায়না।

উক্ত বিষয়টি সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি ।

ads
ads
ads

Our Facebook Page